মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভারতের পশ্চিমবঙ্গে হত্যা মামলায় ১১ জনকে ফাঁসির আদেশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৯ বার পঠিত

Muder-west-india-fashi

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

ভারতের পশ্চিমবঙ্গে এক গৃহবধূকে খুনের মামলায় ১১ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আদালত বৃহস্পতিবার এই রায় দেন। এই রায়কে ‘নজিরবিহীন’ বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

কৃষ্ণনগরের ঘুঘুরগাছি গ্রামে ২০১৪ সালের ১৩ নভেম্বর জমি নিয়ে দুই পক্ষের বিরোধ হয়। লঙ্কেশ্বর ঘোষ নামে এক তৃণমূল নেতার নেতৃত্বে এক পক্ষ হামলা চালায়। এ সময় হামলায় বাধা দেওয়ায় তারা অপর্ণা ঘোষ নামে এক নারীকে আঘাত করেন। ঘটনাস্থলেই অপর্ণা মারা যান।

এ ছাড়া লঙ্কেশ্বরের লোকজন বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি চালায়, যাতে আহত হয় কয়েকজন গ্রামবাসী। অপর্ণাকে হত্যা ও বোমাবাজি-গুলিবাজির জন্য হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়।

প্রায় দেড় বছর মামলা চলার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করেন কৃষ্ণনগর আদালত।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।