মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

তাপসের মানহানির অভিযোগে খোকনের বিরুদ্ধে মামলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুইটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের ক্লার্ক রিপন মিয়া।

তিনি জানান, মামলা দুটির মধ্যে একটির বাদী অ্যাডভোকেট সারোয়ার আলম এবং অপরটির বাদী আনিসুর রহমান। আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ করে মামলা দুটির বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন।