মূল সংবাদে যান
২৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

আহমদ শফির মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৭৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আল্লামা শাহ আহমদ শফির (রহ.) মৃত্যু অস্বাভাবিক দাবি করে আদালতে দায়ের করা মামলা তদন্তের জন্য মঙ্গলবার বেলা এগারোটার দিকে মাদ্রাসায় এসেছেন পিবিআই কর্মকর্তারা।

বিভাগীয় পুলিশ সুপার (পিবিআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে তদন্ত দলে রয়েছেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (পিবিআই) নাজমুল হাসান। সঙ্গে রয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

তদন্ত দল হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাদ্রাসার অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন।

উল্লেখ্য, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ও কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ্ আহমদ শফি ১৮ সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

১৭ ডিসেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মরহুমের শ্যালক বাদী হয়ে অস্বাভাবিক মৃত্যু দাবি করে আলোচিত ৩৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় আদালত এক মাসের ভেতর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।