৩২২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩২২ কর্মকর্তা।
রোববার এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
৩২২ জনের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের উপ সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে নিয়োগ করা হল।