মূল সংবাদে যান
০৭ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

হাসিনাকে মোদীর চিঠি, আসতে চান ‘শিগগিরই’

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৯৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মোদীর একটি চিঠি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি আগ্রহের সঙ্গে ঢাকা সফরের জন্য অপেক্ষা করছেন।”

নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রেসসচিব জানান।

ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রয়াসের অংশ হিসেবে জয়শঙ্করকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাঠিয়েছেন মোদী।