মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালো ঋণগ্রহীতাকে সুদ ছাড় সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

গত বছরের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে কোনো গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হলে তাকে সুদ ছাড় সুবিধা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

 

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সাকুর্লারে এ নির্দেশনা দেওয়া হয়।

 

এতে বলা হয়, গত ২০১৫ সালের ১৯ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বিদ্যমান কোন গ্রাহক ঋণ হিসাবের বিগত ৩ বছরের লেনদেন বিবেচনায় ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হলে তিনি সুদ ছাড় প্রাপ্য হবেন।

 

এক্ষেত্রে ব্যাংকের ২০১৫ হিসাব বষের্র স্থিতিপত্র চূড়ান্তকালে ভালো ঋণগ্রহীতাদের প্রাপ্য রিবেটের বিপরীতে সম্ভাব্য প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণপূর্বক ২০১৬ সালে তা প্রদান করা যাবে।

 

এছাড়া ৩১ ডিসেম্বরের পরে কোন গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হলে সংশ্লিষ্ট হিসাব বর্ষে গ্রাহক প্রযোজ্য রিবেট প্রাপ্য হবেন।

 

প্রসঙ্গত, ভালো ঋণ গ্রহীতাদের উৎসাহিত করতে গত মার্চে কমপক্ষে ১০ শতাংশ সুদ ছাড় সুবিধা দিতে তফসিলী ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলোর আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়।