মূল সংবাদে যান
০৯ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

পাশাপাশি দুটি বাসের সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জগামী বাসটি খাদে পরে উলটে যায়

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩২২ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাশেদুল ইসলাম রাসেল,

(ভ্রাম্যমাণ প্রতিনিধি): বুধবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি নামক এলাকায় পাশাপাশি দুটি বাসের সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জগামী বাসটি খাদে পরে উলটে যায়।

বাসের আহত তিন যাত্রী সুমন ফারুক, হারুনকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাদের সাথে কথা বলে জানা যায়, উল্টা দিক হতে আশা বাস তাদের বাস টিকে চাপ দেয় তখন বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ ঠিক না রাখতে পেরে বাস খাদের দিকে ঠেলে দেয়।

আহত যাত্রীদের কাছ থেকে বাসটির নাম জানা সম্ভব হয় নি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০২-২০১৬ইং/মোসারফ