শিশুর শিরশ্ছেদ : দায় স্বীকার সেই উজবেক নারীর
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ রাশিয়ার রাজধানী মস্কোয় গত সপ্তাহে এক নারী শিশুর কাটা হাতে নিয়ে একটি রেলস্টেশনে পায়চারী করার সময় গ্রেফতার হন। ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে চিৎকার করছিলেন তিনি। গ্রেফতারের পর তাকে মনোরোগ কেন্দ্রে পাঠানো হয়- তিনি যা করেছেন বা বলছেন- তা কি তিনি সচেতনভাবে বলছেন।
সেই নারী বুধবার মস্কোর একটি আদালতে শিশুটির হত্যার দায় স্বীকার করেছেন। তাকে শিরশ্ছদের কারণও বলেছেন। চালচেখরা বোবোকুলোভা নামের এই উজবেক নারী আদালতে বলেছেন, তিনি যা করেছেন, ‘আল্লাহর নির্দেশে’ করেছেন।
৩৮ বছর বয়সি বোবোকুলোভা তিন সন্তানের জননী। বুধবার তাকে মস্কোর একটি আদালতে তোলা হয়। আদালতে নেওয়ার পথে তিনি সংবাদিকদের একই কথা বলেন। ‘আল্লাহ নির্দেশে’ তিনি শিশুটিকে হত্যা করেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কাটা মাথা হাতে নিয়ে উজবেকিস্তানের ওই নারী মস্কোর একটি মেট্রো স্টেশনে হাঁটাহাঁটি করছেন। তার পরনে ছিল কালো বোরখা এবং হিজাব। মেট্রো স্টেশনে তিনি হঠাৎ একটি ব্যাগ থেকে কাটা মাথা বের করেন এবং চিৎকার করতে থাকেন- ‘আল্লাহু আকবর’ বলে।
তবে পুলিশ এখনো বিষয়টি খতিয়ে দেখছে- আসলেই কী হয়েছিল সেদিন। কেনইবা বোবোকুলোভা শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছিলেন।