মূল সংবাদে যান
১২ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়ার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

দুপুর সাড়ে ১২টা দিকে বশীপুরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোরশেদুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বশীপুরের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পুরো কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আগুন ভয়াবহ রূপ নেওয়ায় আরও দুটি ইউনিট কাজ যোগ দেয়।

দমকল কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণের পর সঠিক কারণ জানা যাবে।