মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ২৭৫, মৃত্যু ১

ডেস্ক রিপোর্ট ৯১ বার পঠিত ২ মিনিটের পাঠ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি রংপুর বিভাগের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক শূন্য এক শতাংশ।

এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।