বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ জুলাই

শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) দাখিল না করায় মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালত প্রতিবেদন দাখিল করার জন্য এদিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, তারেক রহমান ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।
পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। তার এ বক্তব্যে আওয়ামী লীগের এক শ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর করিম দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় তারেকের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ মার্চ মানহানির মামলাটি দায়ের করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ