২৭ মার্চ থেকে এনবিআরে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা
আগামি ২৭ মার্চ থেকে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার এনবিআর থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অর্থনীতিবিদ ও পেশাজীবিদের সঙ্গে আলোচনার মধ্যদিয়ে এই প্রাক-বাজেট আলোচনা শুরু হবে।
এনবিআরের শুল্ক গোয়েন্দা ও নিরীক্ষা বিভাগের প্রথম সচিব ও প্রধান বাজেট সমন্বয়কারী মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত চিঠির সূত্রে প্রাক-বাজেট আলোচনার সময়সূচি জানা গেছে।
পর্যায়ক্রমে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করবেন এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রতিটি আলোচনা সভায় সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ২৭ মার্চ শুরু হওয়া প্রাক বাজেট আলোচনা চলবে আগামি ১২ মে পর্যন্ত।
এনবিআর থেকে প্রাপ্ত তালিকা অনুসারে ২৭মার্চ দুপুর ২টায় অর্থনীতিবিদ ও পেশাজীবিদের সঙ্গে আলোচনার মধ্যদিয়ে বাজেট আলোচনা শুরু হচ্ছে।
এই দিন বাংলাদেশ অর্থনীতি সমিতি, ইকোনমিক রিসার্চ গ্রুপ(ইআরজি), বাংলাদেশ গবেষণা উন্নয়ন সংস্থা (বিআইডিএস), সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস(পিডব্লিউসি)সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হবে।
তালিকা অনুসারে সময়সূচি হলো-
২৯ মার্চ সকাল ১১টায় হোটেল, রেস্টুরেন্ট, গেস্টহাউজ ও বিবিধ সেবাখাত, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপনখাত এবং ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি।
৩০ মার্চ সকালে ১০টায় নির্মাণ, ইট-বালূ সিমেন্ট, লৌহ, সেনেটারি, হার্ডওয়ার, রিহ্যাব, ঔষধ, রাবার, প্লাস্টিক, বাংলাদেশ অটোব্রিকস ম্যানুফেকচার এসোসিয়েশন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পখাত এবং ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান।
৩১ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিএন্ডএফ এসোসিয়েশন চট্টগ্রাম, বিভাগীয় কমিশনার ও চট্টগ্রামের সকল ডিসি।
১৩ এপ্রিল বাংলাদেশ ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ), প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যম প্রতিনিধি।
১৭ এপ্রিল বিকেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ্।
১৮ এপ্রিল বিকেলে ফরেইন ইনফেষ্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার্স অব কমার্স ও প্রধান প্রধান ওমেন চেম্বার।
১৯ এপ্রিল বন্ড ও সুবিধাবিহীন রপ্তানিখাত, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিপিজিইএ, পাট, বস্ত্র ও সুতা এবং বন্ডসুবিধা-সংক্রান্ত রপ্তানি(পোশাক, নিটওয়্যার, কম্পোজিট ও প্যাকেজিং) খাত।
২০ এপ্রিল সকালে এপ্রিল খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও খুলনা বিভাগের সকল ডিসি।
২১ এপ্রিল বরিশাল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও বরিশাল বিভাগের সকল ডিসি।
২৪ এপ্রিল সকাল ১১টায় বাংলাদেশ সিগারেট ম্যানু্ফেকচারার্স এসোসিয়েশন, বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফেকচারার্স এসোসিয়েশন ও এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ(এমটব)।
২৫ এপ্রিল বিকাল ৩টায় কৃষি ও পোল্ট্রি, তেল, গ্যাস, খাদ্য ও পানীয়, কেমিক্যালস, পেইন্ট, বার্নিশ, চামড়া, কসমেটিকস, টয়লেট্রিজ ও জুয়েলারী সমিতি।
২৬ এপ্রিল বিকাল ৩টায় ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইসটি ও টেলিযোগাযোগ, অটোমোবাইল ও ট্রান্সপোর্ট খাত, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), বাংলাদেশ মোটর সাইকেলদের সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা ও ম্যানুফাকচারার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশন।
৫ মে সকাল ১১টায় সিলেট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগের সকল ডিসি।
৮ মে সকাল ১১টায় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, লীজিং ও মার্চেন্ট ব্যাংক, ঢাকা ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ ও এসএমই ফাউন্ডেশন।
৯ মে বিকাল ৩টায় সিএন্ডএফ, শিলিং, ফ্লেইট ফরওয়ার্ডিং, ট্রাক্স ল ইয়ার্স, ইন্ডেটরস।
১১ ও ১২ মে রাজশাহী ও রংপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও ওই দুই বিভাগের সকল ডিসি। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।