মূল সংবাদে যান
১২ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ফরিদপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট ৯৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে উপজেলার ঘারুয়া বাজার সংলগ্ন ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপের মধ্যে মহড়া চলে।

পরবর্তী প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় বাজারের কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত করা হয়।

এই বিষয়ে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিপ্লব বলেন, খবর পেয়ে সংঘর্ষ থামাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।