মূল সংবাদে যান
১০ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ছাত্র, যুব, শিক্ষক, শিল্পী ও সচেতন নাগরিকের ব্যানের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোমিনুল ইসলাম হীরা, মেহেদী হাসান সজল, রহমান রায়হান, মশিউর রহমান চৌধুরী, আতিক রহমান, মুহিদ শরীফ। সকল শ্রেণীর জনগন এই মানববন্ধনে আংমগ্রহণ করেণ।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/27-03-2016/মইনুল হোসেন