মাস্টার্স শেষ পর্বে রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ৩০ মার্চ প্রকাশ করা হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-’১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ৩০ মার্চ প্রকাশ করা হবে।
আজ এক সরকারি তথ্য বিবরণীতে একথা বলা হয়।
উক্ত ফল বিকেল ৪টায় যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এসএমএস করে এবং রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/28-03-2016/মইনুল হোসেন