মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রধান শিক্ষকের পদমর্যাদা কমানোর দাবি সহকারী শিক্ষক সমিতির

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত

primary education logo
বেতন ও পদমর্যাদা বৈষম্য দূর করতে প্রধান শিক্ষকদের পদমর্যাদা একধাপ নিচে নামানোর দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান শিক্ষকরা।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ও পদমর্যাদা বৈষম্য দূর করার দাবি জানিয়ে শিক্ষকরা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ বৈষম্যের কারণে সহকারী শিক্ষকরা মানসিকভাবে চরম হতাশ।’

প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শিক্ষক নিয়োগ বন্ধসহ ১১ দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নূন্যতম যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ, শিক্ষকদের জন্য রেশনিং চালু, আজীবন চিকিৎসা বিমা ও শিক্ষক পরিবারের জন্য চিকিৎসা কার্ডের ব্যবস্থা ইত্যাদি।

শিক্ষক সাবেরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব শামসুদ্দিন আহমেদ, সংগঠনের নেতা রফিকুল ইসলাম মাসুদ, গোফরান মোস্তফা খান প্রমুখ।