মূল সংবাদে যান
১২ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কুষ্টিয়ায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট ৯৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক আনসার সদস্যসহ তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নিল কমল পাল।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দবির উদ্দিন আটক ব্যক্তিদের দুইজনকে তিন মাস এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেকে ৫০০০ টাকা করে আর্থিক জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া সলক আলীর ছেলে রিপন (২৭), চৌড়হাস এলাকা ছরোয়ার হোসেনের ছেলে মহিবুল (৪০) এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের আনসার সদস্য দেলোয়ার হোসেন (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষ দালালের হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে দুদক অভিযান পরিচালনা করে। পরে তারা পাসপোর্ট অফিসের ভেতর ও বাইরে থেকে দুইজনকে আটক করে। এ সময় দুদক সদস্যরা পাসপোর্ট অফিসের আনসার সদস্যের বিভিন্ন কক্ষ তল্লাশি ১লক্ষ ৩৩ হাজার টাকাসহ পাসপোর্ট বহি উদ্ধার করে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নিল কমল পাল জানান, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা দালালের হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ ছিলো। আমরা পাসপোর্ট অফিসের প্রধান কর্মকর্তাকে সাবধান করে দিয়েছি, তাদের অফিসের কোনো কর্মচারী যেন দালালের সঙ্গে যোগসাজশ করে সেবা না দেন।