মূল সংবাদে যান
১২ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নেত্রকোনায় কলেজছাত্রকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট ৮৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাদ্দাম হোসেন (১৭) নামের এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, রাত ১১টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিলেন। এ সময় কে বা কারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।