মূল সংবাদে যান
১২ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রংপুরে ট্রাকচাপায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট ৮১ বার পঠিত ১ মিনিটের পাঠ

রংপুরে অ্যাম্বুলেন্স চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার নেংটিছিড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজানুর ইসলাম ( ৪০), শহীর উদ্দিন (৩৮), হাবিবুল্লাহ মাহমুদ (৪১) ও খাদিমুল ইসলাম (৩৫)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।