মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- কেরাণীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি গাড়িবহর মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরনীগঞ্জে যাওয়া এবং সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়িবহরের সকল যানবাহনের জন্য টোল পরিশোধ করেন। প্রেসসচিব আরো বলেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে টোল পরিশোধ করেন।

গত বছর ১২ ডিসেম্বর শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধর করার পর মুন্সীগঞ্জ থেকে রাজধানীতে ফেরার সময় তাঁর সরকারি গাড়িবহরের জন্য ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করার জন্য টোল পরিশোধ করেছিলেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/10-04-2016/মইনুল হোসেন