মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

জামায়াতের ব্যানারে মিছিলের চেষ্টা, পুলিশের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

জামায়াতের ব্যানারে মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহ মাহমুদ।

আজ শুক্রবার দুপুর রাজধানীর মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

শাহেন শাহ মাহমুদ বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সাথের মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু তারা জামায়াত শিবির কিনা নিশ্চিত হওয়া যায়নি। তারা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপর আক্রমণ করে। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় সরাসরি জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।

প্রত্যক্ষদর্শী একজন জানান, মিছিলের শুরুতে জামায়াতের অনুসারীদের কর্মসূচি না পালন করতে পুলিশের সদস্যরা অনুরোধ করেন। তারা তা না মেনেই মিছিল চালিয়ে যায়।

জামায়াতে ইসলামীর আজ ঢাকাতে কোনো মিছিলের অনুমতি নেই বলে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।