নাশকতার ২ মামলায় রিজভীর জামিন

ঢাকা: নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম সুমন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
এর আগে নাশকতা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পুলিশ চলতি বছরের জানুয়ারী মাসের ২৬ তারিখে বাড্ডা ও ২৪ তারিখে যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা করে।
জানতে চাইলে আইনজীবী বলেন, হরতাল-অবরোধে বাড্ডা ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগ এনে মোট তিনটি মামলা করে পুলিশ। সে তিন মামলায় হাইকোর্টে জামিন চাইলে আদালত শুনানি করে দুই মামলায় জামিন দেয়। অপর মামলার জামিন শুনানি পরে করা হবে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ