মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ব্রাজিলে মাদক নেতাকে ধরতে অভিযান, নিহত ১৩

ডেস্ক রিপোর্ট ৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ
ব্রাজিলে মাদক নেতাকে ধরতে অভিযান, নিহত ১৩

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে দেশটির এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ। সেইসময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহয় হয়েছে। দেশটির পুলিশ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটেছে। এটি ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর।

পুলিশ দাবি করেছে, নিহতদের সবাই সন্দেহভাজন অপরাধী। উত্তরাঞ্চলীয় প্রদেশ পারাতে অপরাধী দলের নেতা হিসেবে অভিযুক্ত ছিলেন লিওনার্দো কোস্টা আরউজো। সংঘর্ষে তিনিও নিহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলিতে লিওনার্দো পারায় বেশ কয়েকজন পুলিশ অফিসারের নিহতের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ধারণা করেছিল, লিওনার্দো ওই এলাকায় লুকিয়ে ছিল। এরপরেই তাকে গ্রেপ্তারে বৃহস্পিবার অভিযানে নামে পুলিশ। অভিযানে পুলিশ হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করে।