মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

 

রোববার রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিমরা। সোমবার হবে প্রথম রোজা।

 

তারাবি নামাজের জন্য সৌদি আরবের মসজিদগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।