মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশের এই রখম পারফরম্যান্সে পরেও খুশি কোচ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

ক্রিড়া ডেস্কঃ এশিয়া কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে তাজিকিস্তানের ঘরের মাঠে ৫-০ গোলে হার মানে বাংলাদেশ। আর আজ মঙ্গলবার নিজেদের মাঠেও হেরেছে বাংলাদেশ। এবারের হারের ব্যবধান ১-০।

এটি অবশ্য বেশি পীড়া দিচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফকে, ‘এমন হার আসলে দুর্ভাগ্যজনক। প্রথম লেগে ৫-০ গোলে হারের পর আজকে ঘরের মাঠে অন্তত ড্র করতে চেয়েছিলাম। কিন্তু সেটাও হল না। প্রথম লেগে এগিয়ে থাকায় তাজিকিস্তান বেশ নির্ভার হয়ে খেলেছে। আমাদের ছেলেরাও আজ দারুণ খেলেছে। তাজিকিস্তান খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। সে তুলনায় আমরা অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। তবে এভাবে খেলে গেলে উন্নতি সম্ভব।’