জালনোট প্রতিরোধে ব্যাংককে আরো সতর্ক হওয়ার পরামর্শ: কেন্দ্রীয় ব্যাংকের
মোক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:
রমজান মাসে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে দেশে কার্যরত সবগুলো ব্যাংককে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর জন্য বিশেষ কয়েকটি নির্দেশনাও পালন করতে বলা হয়েছে।
বৃহষ্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারিকৃত এ সার্কুলারে এ পরামর্শ দেওয়া হয়েছে।
বগুড়া জেলাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরের জনসমাগমস্থলে সপ্তাহের যে কোনো একদিন সন্ধ্যার পর এক ঘণ্টা করে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা ভিডিও চিত্র প্রদর্শন করতে বলা হয়েছে। ব্যাংক চলাকালে প্রতিটি শাখায় লাগানো টিভিগুলোতে এই ভিডিও চিত্র প্রদর্শন করতে বলা হয়েছে।
এ ছাড়া গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া ও দেওয়ার সময় এবং এটিএম মেশিনে টানা ঢুকানোর সময় অবশ্যই জালনোট সনাক্তকারী মেশিন দ্বারা সেগুলো পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মোক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৯-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান