মূল সংবাদে যান
৩১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ২৯৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। একই সময়ে আরও ১ হাজার ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৪৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৯১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৭ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭ হাজার ৬৭১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫০ হাজার ১৮৯ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৪৯৯ জন। ঢাকায় ৪৩ হাজার ৬২৯ এবং ঢাকার বাইরে ৪৫ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।