মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

তথ্য-প্রমাণ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

ডেস্ক রিপোর্ট ৩৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ
তথ্য-প্রমাণ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

আবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন হিরো আলম। আজ মঙ্গলবার দুপুরে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে তার ওপর কারা হামলা করেছে; সেসব আসামিদের চিহ্নিত ও সাক্ষ্য গ্রহণের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন তিনি।

এসময় হিরো আলম নিজেও হামলাকারীদের তথ্য-প্রমাণ তুলে ধরেছেন সেখানে। এবং নির্বাচনী সময় (গেল আগামী ১৭ জুলাই) তার সঙ্গে থাকা সঙ্গীদের বক্তব্যও তুলে ধরা হয় তদন্ত কর্মকর্তাদের সামনে।