মূল সংবাদে যান
১১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বাগেরহাটে ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট ৩৮৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
বাগেরহাটে ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ জনের

বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় দুই ভাইসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রীজ নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসারের ছেলে এনামুল(২৬), বেলাই গ্রামের মোতাচ্ছেরের ছেলে আরিফ(২৭), ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, ফয়লা থেকে মোংলাগামি মোটরসাইকেলকে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। তারা সবাই মাছের ঘেরের শ্রমিক।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাক পালিয়ে গেছে বলে জানান ওসি।