মূল সংবাদে যান
০৫ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মোয়া‌জ্জিনকে কুপিয়ে জখম

মোঃ আব্দুল জলিল ১০৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মোয়া‌জ্জিনকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জে মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টি নিয়ে বিরোধের জের ধরে ইমাম ও মোয়া‌জ্জিনকে কু‌পি‌য়ে জখম করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় পঁচুশাহ ফ‌কির মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত রবিউল ইসলাম পঁচুশাহ ফ‌কির মসজিদের ইমাম ও ক‌রিমগঞ্জ উপ‌জেলার নিয়ামতপুর গ্রামের মৃত আব‌ুল হাশেমের ছেলে এবং একই মস‌জিদের মুয়া‌জ্জিন আরমান মিয়া চংশোলাকিয়া এলাকার দস্তর আলীর ছেলে। আরমান মস‌জিদসংলগ্ন ফোরকা‌নিয়া মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র

এদিকে এ ঘটনার পর স্থানীয়রা হামলাকারী নুরুল আমিন ও রমজান মিয়াকে আটক করে পু‌লিশে সোপর্দ করেছেন।

স্থানীয়রা জানান, মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টি নি‌য়ে ইমামের সঙ্গে নুরুল আমিন ও রমজান আলীর বিরোধ ছিলো। এর জের ধরে সকালে মসজিদের সামনে ইমা‌ম রবিউল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

এর একপর্যায়ে ইমাম রবিউল ইসলামকে কুপিয়ে আহত করেন তারা। মোয়াজ্জিন আরমান ইমামকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।