মূল সংবাদে যান
২১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বাজিতপুরে পাইপগান-গু‌লিসহ ইউপি মেম্বার গ্রেফতার

মোহাম্মদ আরিফুল ইসলাম ১৫৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ
বাজিতপুরে পাইপগান-গু‌লিসহ ইউপি মেম্বার গ্রেফতার

কিশোরগঞ্জের বাজিতপুরে পাইপগান ও গু‌লিসহ ইউনিয়ন প‌রিষ‌দের মেম্বার ও তার সহযোগী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার (১ অক্টোবর) গভীর রা‌তে উপ‌জেলার বটতলা মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামের আবুল কাশেম কাসুর ছেলে হালিম মিয়া (৪৫)। তিনি দিলালপুর ইউনিয়ন প‌রিষ‌দের বর্তমান মেম্বার। অপরজন ইউনিয়নের আয়নারগোপ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে রাত সা‌ড়ে ১২টার দি‌কে বটতলা মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ভবনের নিচতলার এক‌টি কক্ষ থে‌কে হালিম মিয়াকে একটি পাইপগান ও এক রাউন্ড গু‌লিসহ গ্রেফতার করা হয়। একই সময় তার সহযোগী মো. আবু সাঈদকে আটক করে তার কাছে পাওয়া যায় আরও দুইটি গু‌লি। এ ঘটনায় অস্ত্র আইনে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হালিম মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় ১১টি এবং আবু সাঈদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি।