মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খালেদাকে নির্বাসনে পাঠাতে আওয়ামী লীগের দরকার নেই ছাত্রলীগই যথেষ্ট

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৪ বার পঠিত

siddiki nazmul alam
ফেনীর মিজান ময়দানে বৃহস্পতিবার জেলার ছাত্রলীগের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে নির্বাসনে পাঠাতে আওয়ামী লীগের দরকার নেই ছাত্রলীগই যথেষ্ট।’

তারেক রহমানকে জাতীয় বেয়াদব উল্লেখ করে সিদ্দিকী নাজমুল আলম আরো বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম বেগম জিয়াকে দেশের কোথাও জনসভা করতে দেব না। আমরা তারপর থেকে দেইনি। বেগম খালেদা জিয়া যেন ফেনীতে প্রবেশ করতে না পারেন সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে।’

এই সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ তার বক্তব্যে বলেন, ‘শিবির বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চেয়েছে। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। বিএনপি-জামায়াত-শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য করেছে। এখন আর ভর্তি বাণিজ্য নেই। তারা তিন মাস আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে।’

জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন রিন্টুর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।