মূল সংবাদে যান
২৬ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট ৩১৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকে এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৭৯৭টি কলেজে ২ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।

উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।