মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

শ্বাসরোধ করে খুন, হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

শাহিন নবাব, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামের মোছাঃ নাদিরা আক্তার বয়স আনুমানিক বত্রিশ বৎসর গতকাল মঙ্গলবার বেলা ২ ঘটিকার সময় বাড়ির পাশের জমি থেকে হাত-পা বাধা ও মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

করিমগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।

মেয়ের বাবা আবু বক্কর সিদ্দিক মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, মেয়েকে গত রবিবার ফোনের মাধ্যমে তার মেয়ের স্বামীর বড় ভাইয়ের স্ত্রী হেনা খাতুন তাকে জমি খারিজের কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। মেয়ের বাবার কথা অনুযায়ী উক্ত হেনা খাতুনের বাড়ীর পাশেই তার মেয়ের লাশ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে যে, শ্বাসরোধের মাধ্যমেই নাদিরা আক্তারের মৃত্যু হয়েছে।

এই রিপোর্ট লেখা সময় কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পোস্ট মর্টেম চলছিল। নাদিরা আক্তারের মোবাইলটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

পুলিশের ভাষ্যমতে এই মোবাইলের মাধ্যমেই সকল রহস্য উদঘাটন হবে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৬-২০১৬ইং/ মোঃ নোমান