মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

অগ্রণী ব্যাংকের এমডিকে অপসারণের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আব্দুল হামিদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।

 

বৃহস্পতিবার সকালে চিঠি দিয়ে তাকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।মুন গ্রুপ ও জয়নব ট্রেডিংকে বিধিবহির্ভূত ঋণ দেওয়ার অভিযোগে তাকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে বলে খবরে বলা হয়।