মূল সংবাদে যান
২১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ৬০২ বার পঠিত ১ মিনিটের পাঠ
ভৈরবে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে এসআই আব্দুল জব্বারের নেতৃত্বে নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার হওয়া বিদ্যুৎ চন্দ্র সূত্রধর (৩৯) কটিয়াদী উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত নেপাল সূত্রধরের ছেলে ও মারুফ (২২) ভৈরব উপজেলার ভৈরবপুর উওরপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।