মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

নিহত ২০ জিম্মির মধ্যে ৯ জন ইতালীয়, জাপানি ৭, ভারতীয় ১

মুক্তিযোদ্ধার কন্ঠ ২১৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত ২০ জিম্মির মধ্যে নয় জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক।

 

শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)  ও রয়টার্সের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি জানিয়েছেন, ‘শুক্রবার রাতের ওই হামলার পর নিহত নয়জনকে (ইতালীয়) আমরা চিহ্নিত করেছি। আরো একজন নিখোঁজ রয়েছেন, তিনি লুকিয়ে থাকতে পারেন বা আহতদের মধ্যে থাকতে পারেন…আমরা তার খোঁজ করছি,”।