মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সন্ত্রাসবাদ নির্মূলে সম্মিলিত উদ্যোগ দরকার’

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিই দেশে উগ্রবাদ ও গুপ্তহত্যা নির্মূল করতে পারে। তাই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া দরকার।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য আরশাদ হারুন, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, প্রজন্ম ৭১’র নেতা দেবদাস ঘোষ, ছাত্র ইউনিয়নের নেতা রাতুজ্জামান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাদেক হোসেন প্রমুখ।

বক্তারা জানান, গুলশানে জঙ্গি হামলায় যেখানে বিশ্বে নিন্দার ঝড় বইছে সেখানে সরকারের নিরবতায় ঈদের দিনে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আবারো হামলা হলো। এতে দেশের মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

বক্তারা আরো জানান, দেশে সম্প্রদায়িক শক্তির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তা না হলে দেশে হত্যাযজ্ঞ থামবে না। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক করতে হবে।

মানববন্ধন থেকে সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবি জানানো হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১০- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান