মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প বাস্তবায়নে চুক্তি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ‘মৈত্রী সুপার থারমাল পাওয়ার’ প্রোজেক্ট বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (বিএইচইএল) মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন-ইপিসি (টার্নকি) চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ,  ভারতের জ্বালানী সচিব প্রদীপ পুজারি ও হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএইচইএল’র জেনারেল ম্যানেজার প্রেম পাল যাদব এবং বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ১.৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিএইচইএল। এজন্য ভারতের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় বাংলাদেশ এসেছে। বুধবার তারা রামপাল এলাকা পরিদর্শন করবেন।

বিআইএফপিসিএল’র ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক ‘মৈত্রী সুপার থারমাল পাওয়ার’ নামের এই প্রকল্প বাস্তবায়নে ফেব্রুয়ারিতে চুক্তি হওয়ার কথা ছিল।

দরপত্র মূল্যায়ন শেষে জানুয়ারি মাসে ভারতের কোম্পানি বিএইচইএলকে অনুমোদন দিয়েছিল বিআইএফপিসিএল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এর নিজ নিজ বোর্ড।

তিন বোর্ডের অনুমোদন পাওয়ার পর গত ৩০ জানুয়ারি বিএইচইএলকে চিঠি দিয়ে চুক্তি করতে বলা হয়েছিল। শর্ত অনুযায়ী, চিঠি পাওয়ার ২৮ দিনের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পরে এই সময় বাড়ানো হয়

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১২- ০৭-২০১৬ ইং/মো:হাছিব