মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

টিকটক ভিডিও বানাতে গিয়ে তিস্তায় ডুবে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ২১৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
টিকটক ভিডিও বানাতে গিয়ে তিস্তায় ডুবে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে গোসলের টিকটকের ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। এসময় তার সঙ্গে আরও দুই বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করছিল। গোসলের এক পর্যায়ে অন্যরা তীরে চলে এলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই ঘণ্টা পর নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।