মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

আগামী বছরই বলিউড ছেড়ে দিতে পারি আমি : আনুশকা শর্মা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৮৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

Anushka-1
বিনোদন ডেস্কঃ গত বছর আনুশকা শর্মা অভিনীত ‘পিকে’ ছবিটি বক্স অফিসে ব্যাপক হিট করে। এ বছর দুই মাসের ব্যবধানে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি ‘এনএইচ১০’ ও ‘বোম্বে ভেলভেট’। এ দুই ছবিতেও তার অভিনয় দারুণ সাড়া ফেলে দর্শকমহলে। সব মিলিয়ে আনুশকা শর্মা দুর্দান্ত সময় পার করছেন বলিউডে। অথচ তিনিই অন্যরকম এক ইঙ্গিত দিলেন সম্প্রতি!

বলিউড ছেড়ে দেওয়া বিষয়ক তার সে ইঙ্গিতে তুমুল আলোচনা চলছে।
”আমি কোথাও খুব বেশি সময় ধরে নিজেকে দেখতে পারি না। এমনকি আগামী বছরই বলিউড ছেড়ে দিতে পারি আমি।”- সম্প্রতি জুম টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলিউড ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন আনুশকা শর্মা। তিনি আরও বলেন, ”পরিবার ছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে আমি খুব বেশি জড়াই না। তবে এই মুহূর্তে আমি আমার কাজের সঙ্গে জড়িয়ে আছি। কারণ কাজটাকে উপভোগ করছি আমি। যতদিন ভালো লাগবে ততদিন কাজ চালিয়ে যাব। ভালো লাগা ফুরিয়ে গেলে তা থামিয়ে দেব।”

১৯ মে ২০১৫/ এম ইউ