মূল সংবাদে যান
১৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে জনপ্রতিনিধি,কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জহিরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিন,সহকারী পুলিশ সুপার মোঃ জামাল উদ্দিন,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান,পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ,উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোঃ হেলাল উদ্দিন,ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান,প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার,হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০৮-২০১৬ইং/ অর্থ