মূল সংবাদে যান
২৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট ৪৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কিশোরগঞ্জের নবাগত পুলিশ সুপারের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন পয়েন্টের যানজট, অবৈধ যানবাহনের পাশাপাশি বিভিন্ন সময় ডাকাতিসহ জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিনসহ কিশোরগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।