মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সমুদ্রে অভিবাসীদের মৃত্যুতে বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও বাংলাদেশ সরকার নির্বিকার : জামায়াত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

jamat e islam logo
মুক্তিযোদ্ধার কন্ঠঃ বাংলাদেশ থেকে মানবপাচার এবং থাইল্যান্ডের জঙ্গলে ও সমুদ্রে তাদের করুণ মৃত্যুতে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও বাংলাদেশ সরকার নির্বিকার। এ সমস্যা সমাধানের ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধার এবং আশ্রয় দানের ব্যাপারে ফিলিপাইন সরকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে জাতিসংঘ ইতিবাচক ঘোষণা প্রদান করেছে। উদ্ধার তৎপরতার মাধ্যমে প্রায় সাত হাজার অভিবাসন প্রত্যাশীকে সাময়িক আশ্রয় দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। নৌকায় আটকে পড়া রোহিঙ্গা মুসলমানদের উদ্ধারে তুরস্ক নৌ-বাহিনী পাঠানোর ঘোষণা প্রদান করেছে। আন্তর্জাতিক মহলের এসব উদ্যোগকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এসব উদ্যোগসমূহে বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা অভিবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

তিনি বলেন, সরকারের মধ্যকার যে সব দুর্নীতিবাজ ও অসৎ লোক অবৈধভাবে মানব পাচারে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। সরকারের এ ন্যক্কারজনক ভূমিকায় দেশের জনগণের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাগরে ভাসমান বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা অভিবাসীদের দ্রুত উদ্ধার এবং পুনর্বাসনের ব্যাপারে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

২০ মে ২০১৫/ নিঝুম