মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শেখ হাসিনা দেশের মাটিতে ফিরে জনগণের রাজনীতি শুরু করেন বলেই আজ দেশের এত উন্নতি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

tofayel
মুক্তিযোদ্ধার কন্ঠঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটিতে ফিরে এসে জনগণের জন্য রাজনীতি শুরু করেছিলেন বলেই দেশে আজ এত উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

মন্ত্রী আজ বিকেলে মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশে ফিরে বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আত্মোৎসর্গ করে নিরন্তর সংগ্রামে নেমে পড়েন। মানুষের ভাগ্য উন্নয়ন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সেই লড়াই-সংগ্রাম আজও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। সাধারণ মানুষের মৌলিক সুবিধা বিশেষ করে বিদ্যুৎ, পানি, গ্যাস, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। তিনি এসব ক্ষেত্রে প্রভূত সফলতার স্বাক্ষর রেখেছেন। দেশের রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি নেত্রী স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। খালেদা জিয়া গণবিরোধী হরতাল-অবরোধ ডেকে পালিয়ে গিয়ে ঘরে ঢুকেছেন। কিন্তু খালেদার পেট্রোলবোমায় নিহত শত মানুষের আর্তনাদ আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, অ্যাডভোকেট বেলাল হোসাইন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, মিজানুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক আরমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
তোফায়েল আহমেদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)এর কঠোর সমালোচনা করে সাম্প্রতিক তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
তিনি বলেন, বিদেশের টাকায় পরিচালিত টিআইবি সরকারের উন্নয়ন চোখে দেখে না। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার সরকার এখন সারা বিশ্বের মডেল।
সভাপতির বক্তৃতায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, সর্বশেষ ঐতিহাসিক সীমান্ত চুক্তির ফলে বদলে গেছে বাংলাদেশ, পাল্টে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র। দেশের ভূখন্ডের সঙ্গে আরো ১০ হাজার ২৫০ একর ভূখন্ড যোগ হবে, এরই নাম শেখ হাসিনা।

২০ মে ২০১৫/ নিঝুম