সব শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়বে ইঙ্গিত দিল বিইআরসি
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সব শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে গণশুনানির শেষ দিনে বিইআরসির সভাপতি এ আর খান এ ইঙ্গিত দেন।
এ আর খান জানান, তিন মাসের মধ্যে শুনানির আদেশ দেওয়ার বিধান থাকলেও শিগগিরিই তা জানিয়ে দেওয়া হবে। শুনানির শেষ দিনে পেট্রোবাংলার পক্ষ থেকে ৬৫ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। সব গ্যাস বিতরণ কোম্পানি মিলে প্রায় ৯৫ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব আসে বিইআরসির কাছে।
গণশুনানিতে ভোক্তা অধিকার সংগঠন, বিশেষজ্ঞরা এই দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য দেন। অস্বচ্ছতা ও অযৌক্তিক পদক্ষেপ বিষয়ে শুনানিতে ব্যাপক জেরার মুখে পড়েন গ্যাস কোম্পানির প্রতিনিধিরা।
বিইআরসির পক্ষ থেকে বলা হয়, দাম বাড়ালে এর প্রভাব কী হবে তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮–০৮–২০১৬ইং/নোমান