মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু

ডেস্ক রিপোর্ট ১৫৯ বার পঠিত
রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় ও রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ০৯ জানুয়ারি ২০২৫, বৃহষ্পতিবার রাজশাহী সরকারি কলেজ প্রাঙ্গণে ৩দিনব্যাপী ‘লোকনাট্য সমারোহ’ শুরু হয়েছে । এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল । স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার, রাজশাহী মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মহিনুল হাসান ও এনডিসি আশিক জামান।

উদ্বোধনী দিনে রাজশাহীর পবা উপজেলার দল 'গামছা' গম্ভীরা এবং তানোর উপজেলার 'আলকাপ রঙ্গরস' দল আলকাপ পরিবেশন করবে। ২য় দিন দুর্গাপুর উপজেলার দল 'পঞ্চতারা' মাদারপীরের পালা ও সদর উপজেলার দল 'জয় মা মনসা' মনসা পালা এবং ৩য় দিন পবা উপজেলার দল 'ঐকতান' বিয়েরগীত ও নাটোরের বাগাতিপাড়ার দল দয়ারামপুর থিয়েটার লছিমন পরিবেশন করবে।