মূল সংবাদে যান
১১ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কবি শহীদ কাদরীর মরদেহ দেশে আনা হচ্ছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : নিউইয়র্ক থেকে প্রয়াত কবি শহীদ কাদরীর মরদেহ দেশে আনা হচ্ছে। এ কথা  টেলিফোনে নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি আকবর হায়দর কিরন।

তিনি বলেন, বাংলাদেশে কবি ভক্তদের কাছেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত, আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি শহীদ কাদরী নিউইয়র্কের নর্থশোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার সকাল ৭টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গত ২০ আগস্ট থেকেই নিউইয়র্কের জ্যামাইকার বাসায় কবির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।