প্রভূদের দিকে তাকিয়ে থাকতে হবে নাঃ মাহবুবুর রহমান

মুক্তিযোদ্ধার কন্ঠঃ বাংলাদেশ পথ হারিয়েছে, এই পথ খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের ওপরে বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। তাহলেই বলেবিদেশি প্রভূদের দিকে তাকিয়ে থাকতে হবে না মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাহবুবুর রহমান।
আজ সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত এক প্রতিযোগিতা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
আয়োজক সংগঠেনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
২২ মে ২০১৫/ নিঝুম