মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি সংশোধন করেছে এডিবি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০১৬-এর সর্বশেষ আপডেট অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে (এফওয়াই১৬) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ১ শতাংশ।
গত মঙ্গলবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বার্ষিক ফ্লাগশিফ প্রকাশনা এডিও-তে বলা হয়, এ বছর বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণ প্রত্যক্ষ করছে। গত ৩০ জুন সদ্য সমাপ্ত অর্থবছরে ২০১৬তে জিডিপি’র প্রবৃদ্ধির হার ছিলো সাত দশমিক এক শতাংশ।
এদিকে এডিও বাংলাদেশের প্রবৃদ্ধির অনুমান ইতিবাচক পুনর্মূল্যায়ন করলেও ভারত, ভুটান ও মালদ্বীপের ক্ষেত্রে এটি অপরিবর্তিত রেখেছে এবং নেপাল ও শ্রীলংকার ক্ষেত্রে নেতিবাচক পুনর্মূল্যায়ন করা হয়েছে।
বাংলাদেশের ক্ষেতে এডিবি সর্বশেষ যে আনুমানিক প্রবৃদ্ধির হারের কথা বলেছে তা ইতোপূর্বেকার ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির ভবিষ্যদ্বাণীর চেয়ে বেশি। এমনকি তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএম) সাত দশমিক শূন্য পাঁচ শতাংশের অনুমানের চেয়ে বেশি।
উল্লেখ্য, সরকার চলতি ২০১৬-১৭ অর্থবছরে (এফওয়াই১৭) ৭ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /      ২৮-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব